চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হাওলাতের টাকা ফেরতের দাবিতে ১ গৃহবধুর  সংবাদ সম্মেলন

স্থানীয় সামছুল আলমের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে গৃহবধুটির পরিবার

খবর বিজ্ঞপ্তি    |    ০৪:১৬ পিএম, ২০২২-০৯-০৫

হাওলাতের টাকা ফেরতের দাবিতে ১ গৃহবধুর  সংবাদ সম্মেলন

চট্টগ্রামের হালিশহরে কুলসুম বেগম নামের এক গৃহবধু  তার প্রতিবেশী ব্যবসায়ী আল আমুনকে চেক মারফতে দশলক্ষ টাকা হাওলাত দেয়। এই হাওয়ালাতের টাকা ফেরতের দাবি ও চাঁদা না দেয়ায় সামছুল আলম নামের অপর এক স্থায়ী বাসিন্দার ভয়ভীতির নিরাপত্তাহীনতায় ভোগার কারণে সংবাদ সম্মেলন করেছে গৃহিণী কুলসুম বেগম। আজ সোমবার (৫ সেপ্টেম্বর), সকাল ১১ টায়, চট্টগ্রাম প্রেস ক্লাবের 'এফ. রহমান হলে 'এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন মোছাম্মত কুলসুম বেগম বলেন, 'আমি হালিশহর, বড়পুল,সাইটপাড়া ঠান্ড মিয়া বাড়ির বাসিন্দা। প্রতারক আল মামুন আমার প্রতিবেশী হয়,তার ইলেক্ট্রিকের দোকান আছে। প্রতিবেশী হিসেবে আমার সাথে সুসম্পর্কের খাতিরে তার প্রস্থাবে আমি তাকে তার দোকানে ব্যবসায় অংশীদারত্বের জন্য বিশ্বাস করে দশ লক্ষ টাকার চেক প্রদান করি। কিন্তু পরবর্তীতে সে আমাকে তার দোকানের পার্টনারশীপ হিসেবে নিতে অস্বীকৃতি জানাই।পরে আমি যখন আমার হাওলাতের টাকা ফেরত চাই,সে আমাকে হাওলাতের টাকা আর ফেরত দিচ্ছে না। বরং সে স্থানীয় সামছুল আলমকে দিয়ে আমাকে ভয়ভীতি দেখায়।এই বিষয়ে আমি হাওলাতের টাকা ফেরত চেয়ে প্রতারক আল মামুনের বিরুদ্ধে চেকের মামলা করি। যার মামলা নং ১৩৭৪/২০, যেটি বর্তমানে চতুর্থ চট্টগ্রাম মহানগর দায়রা আদালতে যুক্তিতর্কের পর্যায়ে আছে। উক্ত মামলায় আল মামুনের শাস্তি হওয়ার সম্ভাবনাও আছে'। 

সংবাদ সম্মেলন তিনি আরো বলেন, 'প্রতারক আল আমুন স্থায়ী বাসিন্দা সামছুল আলমের সাথে হাত করে আমার হাওলাতের টাকা ফেরত না দিয়ে উল্টো সামছুল আলমকে দিয়ে চাঁদাবাজি শুরু করে। সামছুল আলম আমার কাছ থেকে চাঁদা দাবি করে আমাকে মারধরসহ আমার ঘর ভাংচুর করে। এই ব্যাপারে আমি তার বিরুদ্ধে হালিশহর থানায় চাঁদাবাজির মামলা করি। যার মামলা নং ১৯(৬)২২।পুলিশ ঘটনার  সত্যটা পেয়ে তাকে গ্রেপ্তার করে। সে হাজতও খাটে। বর্তমানে মামলাটি তদন্তে আছে'।

'আমি শামছুল আলম ও আল মামুনের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি তাদের প্রতি তিক্ত হয়ে, আসামি আল মামুন ও সামছুল আলমেকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে বিজ্ঞ মেট্রোপলিটন মাজিস্ট্রেট, ৫ম আদালত চট্টগ্রাম বরাবর এক কোটি টাকার মানহানি মামলা করি। যার সি.আর মামলা নং ৩৩৫/২০২২ ইং'। 

'তারা আইনগতভাবে কোর্টে আমার মামলা মোকাবেলায় ব্যর্থ হয়ে,  গত ২৬-০৬ -২২ ইং তারিখে এলাকায় আমার বিরুদ্ধে মাদক মামলাসহ আমাকে ও আমার পরিবারকে সমাজে হেয় করার জন্য মিথ্যাভাবে মাদক সম্রাজ্ঞী আখ্যা দিয়ে, আমার ফটো ব্যানারে ছাপিয়ে সরকার বিরুধী কিছু সন্ত্রাসী, বস্তি এলাকার ছেলেপেলেকে টাকা দিয়ে অপপ্রচারে নামছে'। 

তিনি আরো বলেন, 'প্রিয় সাংবাদিক ভাইরা, 'আমার দুটা ছেলে সন্তান হেফজ খানায় পড়ে, আমার স্বামী মোহাম্মদ জহিরুল ইসলাম একজন পরহেজগার মানুষ। তিমি পেশায় একজন গাড়ির ইঞ্জিন মিস্ত্রী। আমাদের নিজ বাড়ি কুমিল্লাতে। প্রতারক মামুন ও সামছুল আলমের ভয়ে আমি ও আমার পরিবার এলাকায়  নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা এই অপরাধীর পেশী শক্তির কাছে নিরহ বিচার প্রার্থী। আপনারা সাংবাদিকরা দেশের সুপ্রিম পাওয়ার রাখেন, এই অসহায় গৃহবধূর সত্য ঘটনাটি গণমাধ্যমে তুলে ধরে প্রচার করুন। আমি প্রশাসনের কাছে নিরাপত্তা চাই'।
 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর